ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জনবল সংকট নিরসনে স্বাস্থ্যখাতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সঙ্কট সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ করা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না।


যারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আছেন তারা যদি এ বিষয়গুলো নিজেরা পরিদর্শন করে আমাদেরকে প্রতিবেদন দেন, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা নেয়া সহজ হবে। কারণ আমাদের পক্ষে সারা দেশের গ্রামেগঞ্জে অভিযান চালানো সম্ভব না। তিনি বলেন, আমি সংসদে অনুরোধ করেছি, এখনও অনুরোধ করছি- স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আপনারা এগুলো চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেবো।


সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী মেডিক্যালে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। যা দেখলাম তাতে সমস্ত হাসপাতালের যে অবস্থা, একই অবস্থা এখানেও- মাটিতে রোগী। আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।

ads
ads
ads

Our Facebook Page

↑